বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুরে জমি চাষ করে ফেরার সময় ট্রাক্টর উল্টে মিলন হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁন্দাশ ইউপির কন্দর্পপুর গ্রামে। নিহত মিলন কন্দর্পপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, নিজস্ব ট্রাক্টর নিয়ে কন্দর্পপুর মাঠে জমি চাষ করে শনিবার সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ট্রাক্টর চালিয়ে মাঠ থেকে উঁচু পাকা রাস্তায় ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে তার নিচে পড়ে গুরুতর আহত হন মিলন।
তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।