সর্বশেষ সংবাদ :

না ফেরার দেশে চলে গেলেন চিকিৎসক তৈরির কারিগর সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শামসুজ্জামান চৌধুরী

লিয়াকত আলী বাবলু: হাজারো চিকিৎসক তৈরি করে না ফেরার দেশে চলে গেলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শামসুজ্জামান চৌধুরী।

 

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর পত্নীতলা উপজেলার খিরশিন গ্রামে দ্বিতীয় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দা*ফ*ন করা হয়। এর আগে, প্রথম জানাজার নামাজ ১২ ফেব্রুয়ারি রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস মসজিদে অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

 

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার প্রত্যন্ত পল্লী খিরশিন গ্রামে ১৯৪০ সালের ৩০ মে আলহাজ্ নূরুল হোদা চৌধুরী ও আলহাজ্ হালিমা খাতুন চৌধুরীর ঘরে জন্ম নেন তিনি। বাবা-মায়ের আট ছেলে ও এক মেয়ের মধ্যে শামসুজ্জামান চৌধুরী ছিলেন সবার বড়।

 

মৃ*ত্যুকালে তিনি দুই পুত্র, নাতি-নাতনি, সহস্রাধিক চিকিৎসক, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর ছোট পুত্রবধূ যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ, অপর পুত্র সাগর একজন ব্যাংকার।

 

উল্লেখ্য, তিনি বক্ষব্যাধিজনিত রোগে আক্রান্ত হয়ে ১২ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টায় সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

সানশাইন/রাজন


প্রকাশিত: February 13, 2025 | সময়: 10:07 pm | Daily Sunshine

আরও খবর