, , ।
শাহালাল ইসলাম: বেতার ও জলবায়ু পরিবর্তন এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে বিশ্ব বেতার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্রে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান রাকিব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বেতার কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার খন্দকার মোহাম্মদ ফয়সাল আলম।
দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব বলেন, বেতার হচ্ছে এমন একটি গণমাধ্যম যা সরাসরি তৃণমূল পর্যায়ের মানুষের সাথে সম্পৃক্ত।
কৃষি খবর, আবহাওয়া বার্তা, সাংস্কৃতিক অনুষ্ঠান,কথিকা সহ নানা আয়োজন মানুষকে অনুপ্রাণিত করে। বেতার তরঙ্গ ইন্টারনেট নির্ভর নয় সরাসরি বিদ্যুৎ নির্ভর নয় বলে প্রত্যন্ত গ্রামের মানুষও রেডিওর বার্তা শুনতে পায়। গভীর সমুদ্রেও মাঝি মাল্লারা আবহাওয়ার সতর্কবার্তা শুনে নিরাপদ আশ্রয় চলে যায়। সে কারণে বেতার এখনো অন্যান্য ভূমিকা পালন করছে।
সানশাইন/রাজন