সর্বশেষ সংবাদ :

বাঘায় ট্রাকের চাপায় প্রাণ গেল নারীর

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন বানেরা বেগম ওরফে (বানু) নামে এক নারী। তিনি উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের ভানুকর গ্ৰামের বাসিন্দা ও প্রতিবন্ধী মজিবর রহমানের স্ত্রী বলে জানা গেছে ।

শুক্রবার(১৫-আগষ্ট) বানেরা (৫৫)রাস্তায় হাঁটার সময় সকাল পৌণে ৬ টায় মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাষ্টারের বাড়ির সামনের সড়কে এলে রাজশাহীগামী একটি মিনি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান । খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে লাশ বাড়িতে নিয়ে যায়।

বাঘা থানার সহকারী পরিদর্শক (এস.আই) সিফাত রেজা জানান, সকালে ঘটনার সময় লোকজনের উপস্থিতি কম থাকায় ট্রাক চালক দ্রুত গতিতে সেখান থেকে সটকে পড়েছেন। তবে আমরা ট্রাকটিকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছি।

বাঘা থানা অফিসার ইনচার্জ(ও.সি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হবে।

সানশাইন /শামি


প্রকাশিত: August 15, 2025 | সময়: 7:57 pm | Daily Sunshine