সর্বশেষ সংবাদ :

সান্তাহারে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় নওগাঁ-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দুপচাচিয়া উপজেলার কংকাই এলাকার আব্দুর রহমান মন্ডলের ছেলে আল হোসাইন মন্ডল (১৯), একই উপজেলার ছোটধাপ এলাকার জিয়াউর রহমানের ছেলে সাহ নেওয়াজ (১৮) ও কাহালু উপজেলার কাজিপাড়া মঞ্জুরুল আলীর ছেলে মিথুন প্রামাণিক (১৯)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক জানান, রবিবার রাতে তিন মোটরসাইকেল আরোহী নওগাঁ বাণিজ্য মেলা থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথেমধ্যে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় নওগা-বগুড়া সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক আলু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিষ্ট হয়ে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


প্রকাশিত: February 4, 2025 | সময়: 7:42 am | সুমন শেখ