পাঁচবিবির কৃষকরা বোরো চাষে ব্যস্ত

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চলতি মৌসুমে কৃষকরা বোরো রোপনে বীজতলা থেকে বীজ উত্তলোনে ব্যস্ত সময় পার করছেন। ঘন কুয়াশা ও শীতে কৃষকের বীজতলার কিছুটা ক্ষতি হয়েছে। বীজতলার কচি চারাগুলো ঠান্ডা ও কুয়াশায় হলুদ রং আকার ধারন করেছে।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান রশিদপুর মাঠে বোরো চাষাবাদে দলবেঁধে একদল শ্রমিককে বীজতলা থেকে চারাবীজ উত্তলোণ করতে দেখা যায়। উপজেলার সোনাকুল কোনাবাড়ী (হিন্দুপাড়া) গ্রামের ২৮’জন শ্রমিকের সর্দার সুবোধ চন্দ্র বলেন, প্রতি বছরই আমরা ধানকাটা ও রোপন করা, সরিষা, আলু, গম, ভুট্টা সহ মাঠের সকল প্রকারের ফসল এইভাবে দলবেঁধে কাজ করে থাকি। একই গ্রামের স্বপন চন্দ্রের ২’বিঘা জমি রোপন করার জন্য চারা তুলছি বলেন, সর্দার সুবোধ। ২২’শ টাকায় ৫০ শতকের একবিঘা জমির চারা তোলা ও লাগানোর চুক্তিতে আমরা সবাই মিলে এক সাথে কাজ করছি বলেন তিনি।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের মাদ্রাসা শিক্ষক মিরাজুল ইসলাম আকুল বলেন, প্রতি বছর আমি দেড় বিঘা জমিতে রোরো ধান লাগাই এবছরও লাগাব।
তিনি আরো বলেন, ঐ জমিতে আলু ও সরিষা আছে কয়েকদিন পরেই সেগুলো তুলে বোরো ধান লাগাব সেইজন্য বীজ তলায় চারাও প্রস্তত করেছি। তবে ঘন-কুয়াশা ও ঠান্ডায় চারাগুলো হলুদ আকার ধারন করেছে এবং কিছু চারার ক্ষতিও হয়েছে।
পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, উপজেলায় এবছর প্রায় ২০’হাজার হেক্টর জমিতে বোরো চাষের জন্য বীজতলা প্রস্তত করেছে কৃষকরা। অতিরিক্ত ঠান্ডা ও কুয়াশায় কোল্ড ইনজুরিতে যাতে বীজতলার ক্ষতি না হয় সেইলক্ষে আমরা কৃষি অফিস কৃষকের পরামর্শ দিচ্ছি বলেও জানান তিনি।


প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫ | সময়: ৫:৫৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর