সর্বশেষ সংবাদ :

বাগাতিপাড়ায় কম্বল ও হুডি বিতরণ

বাগাতিপাড়া প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে কম্বল ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে হুডি বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসব বিতরণ করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, ‘ক্যাব’ সভাপতি আব্দুল মজিদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাটোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোনায়েম রুমী প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার র্কার্যালয় থেকে ৯৮ জন বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় থেকে বিভিন্ন মাদ্রাসার ৩০ জন শিক্ষর্থীদের মাঝে এসব বিতরণ করা হয়।


প্রকাশিত: February 3, 2025 | সময়: 5:55 am | সুমন শেখ