সর্বশেষ সংবাদ :

আইবিডব্লিউএফ রাজশাহী জেলা নির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি

স্টাফ রিপোর্টার:

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) রাজশাহী জেলা শাখার নির্বাহী পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শুক্রবার বিকালে রাজশাহী মহানগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে জেলা সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিমের সঞ্চালনায় ও জেলা সভাপতি মুহাম্মদ নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল খালেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপদেষ্টা গোলাম মর্তুজা।

 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব সাদ আক্কাস, কোষাধ্যক্ষ হাজী আমজাদ হোসেন, অফিস ও প্রচার সম্পাদক সুফেল রানা, নির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক কামরুজ্জামান, ড. ওবায়দুল্লাহ, অধ্যাপক সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন, কাজী আফজাল হোসেন, মোশাররফ হোসেন, মিঠু আহমেদ, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

 

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি আইবিডব্লিউএফ রাজশাহী জেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আগত ব্যবসায়ীদের মধ্য থেকে মোট ২৩ জন ব্যবসায়ী জেলা নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন।


প্রকাশিত: January 31, 2025 | সময়: 6:54 pm | Daily Sunshine

আরও খবর