সর্বশেষ সংবাদ :

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই

স্টাফ রিপোর্টার: সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক সাংবাদিকদের বলেন, বাবার শারীরিক অবস্থার অবনিত হলে শনিবার তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন) মন্ত্রী ছিলেন।
দুই ছেলে ও এক মেয়ের জনক শফিক আহমেদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।


প্রকাশিত: April 13, 2026 | সময়: 3:36 am | সুমন শেখ