সর্বশেষ সংবাদ :

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য হলেন মানবজমিনের শান্ত

স্টাফ রিপোর্টার :

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মানবজমিনের রাজশাহী প্রতিনিধি ও রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারকে আহ্বায়ক করে গত সোমবার সাত সদস্যের এ কমিটি করে গেজেট প্রকাশ করে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, তৌফিকুর রহমান রতন,মেহেদী হাসান,শামীম হাসান,মেহেদী হাসান পুলক এবং পদাধিকার বলে কমিটির সদস্য সচিব হয়েছেন জেলা ক্রীড়া কর্মকর্তা।

এদিকে উক্ত কমিটিকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী প্রেসক্লাব,রাজশাহী সাংবাদিক ইউনিয়ন,রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

সানশাইন/শামি


প্রকাশিত: January 28, 2025 | সময়: 7:18 pm | Daily Sunshine