বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, মোহনপুর: গত ১৭ নভেম্বর ’২৪ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগের প্রেক্ষিতে বুধবার সকাল ১০ টায় মৌগাছি কলেজে তদন্ত শুরু হয়েছে। কলেজ অধ্যক্ষ শামসুজ্জোহা বেলালের বিভিন্ন অনিয়ম ও দুষ্কৃতির অভিযোগ সংক্রান্ত বিষয়ে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহবায়ক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী, উপজেলা সমবায় অফিসার ও উপজেলা উপসহকারী প্রকৌশলী অভিযোগকারীদের উপস্থিতিতে সরজমিনে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেন।
উপস্থিত ছিলেন দাতা সদস্য ফেরদৌস আলী,আব্দুস সালাম, প্রতিষ্ঠাতা সদস্য-কোরবান আলী, বকুল হোসেন, তোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইউনুস আলী, প্রভাষক আবু বকর, প্রভাষক এনতাজ আলী, প্রভাষক এহতেশামুল হক, প্রভাষক তোজাম উদ্দিন শেখ, প্রভাষক মির্জা দৌলাতুন নাহার, প্রভাষক নুরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অভিযোগকারীরা বলেন ২০০০সালে কলেজটি প্রতিষ্টিত হয়ে ২০০৫ সালে স্বীকৃতি প্রাপ্ত হয় এর পর থেকে অর্থআত্নসাতসহ কলেজের নামে জমি বন্ধক দেন ম্যানেজিং কমিটি অনুমোদন ছাড়ায়।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুরুন্নবী জানান, অভিযোগ তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরে জমা দেওয়া হবে।