সর্বশেষ সংবাদ :

সোনামসজিদ আমদানি রপ্তানি গ্রুপ এসোসিয়েশনের নির্বাচন উপলক্ষে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে একরামুল হক প্যানেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার একটি অভিজাত হোটেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবগঞ্জ কৃষি পণ্য আড়ৎদার সমিতির সভাপতি ব্যবসায়ী শফিকুল ইসলাম তাজেল মেম্বরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একরামুল প্যানেলের সভাপতি একরামুল হক এতে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এ্যান্ড কমাস এ-র পরিচালক আরিফ উদ্দিন ইতি, মেসার্স টকি এন্টারপ্রাইজ এর সত্বাধিকার মোহাম্মদ রজবুল হক, মেসার্স সীমান্ত এন্টারপ্রাইজের স্বত্বাধিকার সেতাউর রহমান।
এ সময় একরামুল হক জানান, তার প্যানেল নিবা চিত হলে বন্ধর সংশ্লিষ্ট কাস্টমস সহ সকলকে নিয়ে ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায় ব্যবসার গতি বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।
ধুলাবালি মিশ্রিত পাথর আমদানির কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কাজ করবে তার প্যানেল। তিনি ব্যবসায়ীদের বৈধ পণ্যের আড়ালে কোন অবৈধ পন্য যেন না আসে এ জন্য সবাই কে সতক থাকার আহ্বান জানান। বন্দর রক্ষা করতে চাইলে বৈধ পণ্যের আড়ালে ফেনসিডিল, মোবাইল ফোন সহ চোরাই মাল আনা বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, আমি পরাজিত হলেও আপনাদের সবার সহযোগিতা অব্যাহত রাখব।


প্রকাশিত: January 16, 2025 | সময়: 7:32 am | সুমন শেখ

আরও খবর