, , ।
স্টাফ রিপোর্টার: জমে উঠেছে ভাড়ালীপাড়া নাইট ক্রিকেট টূর্ণামেন্ট। ভাড়ালীপাড়া ক্রিকেট পরিচালনা কমিটির আয়োজনে ১০ ডিসেম্বর খেলাটি উদ্বোধন হয়েছে। এলাকার যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে ও খেলাধূলায় আগ্রহী করে তুলতে কমিটি খেলাটিও আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহ মুখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক আহ্বায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিলন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকে রোসুল মেহের আলী, সাধারণ সম্পাদক, হারুন আর রশি, যুগ্ম আহ্বায়ক ১৭ নং ওয়ার্ড বিএনপির আজাদ আলী, ১৭নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবং রাজশাহী জজ কোর্ট এর পিপি অ্যাডভোকেট, শাহজামাল, ১৭নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান কুহিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশিদুল হক বাচ্চু।
টুর্নামেন্ট পরিচালনায় আছেন শহীদ বুদ্ধিজীবী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইনজামামুল হক অনিক, আমচত্বর মৎস্য আড়তের ব্যবসায়ী মাহাবুল ইসলাম, রাজশাহী মুহুরী বারের মোহরি জাহিদুজ্জামান জাহিদ।