সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে পথচারীর মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নাজিম উদ্দিন (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নাজিম উদ্দিন উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের মৃত খয়বর আলীর ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মণ জানান, রবিবার দুপুরে ছাতিয়ানগ্রাম রেলগেট এলাকা দিয়ে কোথায় যাচ্ছিলেন নাজিম উদ্দিন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান তিনি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।


প্রকাশিত: March 10, 2025 | সময়: 2:55 am | সুমন শেখ