, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু আর নেই। শনিবার দিবাগত রাত ২টায় উপজেলার বালিয়াঘাট্টা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন ও সোনালী সংবাদ পত্রিকার গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বার্ধক্যজনিত কারণে কয়েকবছর ধরে সাংবাদিকতায় নিষ্ক্রিয় ছিলেন। তিনি অ্যাজমার সমস্যায় ভুগতেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় বালিয়াঘাট্টা গোরস্থানে সমাহিত করা হয়। এর আগে অনুষ্ঠিত জানাজা নামাজে নানা শ্রেণি-পেশার অংশ নেন।
এদিকে সাংবাদিক মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছে সানশাইন পরিবার। শোক জানিয়েছেন মহা ব্যবস্থাপক নুরুল হক, উপদেষ্টা সম্পাদক আবু তাহের খোকন, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক ইলিয়াস আরাফাত, প্রধান প্রতিবেদক সরকার দুলাল মাহবুব, মফস্বল সম্পাদক মঞ্জুরুল ইসলাম, ফটো চিফ আজাহার উদ্দিন, সিনিয়র ফটো সাংবাদিক সামাদ খান, কম্পিউটার চিফ সুমন শেখ, বিজ্ঞাপন ম্যানেজার ইসরাফিল আলম, সার্কুলেশন ম্যানেজার লিটন ইসলাম বাবু প্রমুখ। শোকবার্তা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।