বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: পবায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার রুপরেখা জনগণকে অবহিত করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেছে হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
শনিবার হরিপুর ইক্ষুসেন্টার মাঠের আয়োজিত সমাবেশে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও জেলা ছাত্রদলের (সাবেক) সভাপতি মো. রায়হানুল আলম রায়হান।
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির এই ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য মো. রায়হানুল আলম রায়হান বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে দেশ ও জাতির সমঅধিকার বাস্তবায়ন করা হবে। এসব দফা বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। এতে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না।
তিনি আরও বলেন, স্বৈরাচারী শাসনব্যবস্থার মধ্য দিয়ে পতিত স্বৈরাচার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। এ জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
উল্লেখ্য, বিএনপি’র ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চ কক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন প্রভৃতি।
এ সময় হরিপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব সামসুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আলী হোসেন, কাটাখালি পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আজিম উদ্দিন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহাদত হোসেন রনি, রাজশাহী জেলা প্রজন্ম একাত্তর দলের আহ্বায়ক মিলন হোসেন, বাবা উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম, নহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম, শ্রমিক দলের আয়বায়ক আতাউর রহমান, উপজেলা প্রজন্ম একাত্তর দলের আহবায়ক মিলন, পবা উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব গাজীউর রহমান, উপজেলা প্রজন্ম একাত্তর দলের সদস্য সচিব শুকুর আলী, পবা উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসদার হোসেন, পবা উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মোতালেব হোসেন রনি প্রমুখ। এছাড়াও হরিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।