পুঠিয়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন আটক

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি সহ বিভিন্ন মামলার ৫ জন আসামিকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।
আটক সাজাপ্রাপ্ত আসামি আসাদুল হক (৪০) কান্দ্রা গ্রামের মৃত ইউনুস মোল্লার ছেলে। এছাড়া বাকি ৪ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও এজাহারভুক্ত আসামি। আলাল উদ্দিন (৩৫) রঘুরামপুর গ্রামের ইয়াসিন আলী, আদেক আলী (২৪) রঘুরামপুর গ্রামের সোহান আলীর ছেলে। কাওসার আলী (৩৫) দিঘলকান্দী গ্রামের লোকমান আলীর ছেলে ও এজাহারভুক্ত আসামি মিলন (৪০) ধোপাপাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। আটককৃতদের শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ওয়ারেন্টভুক্ত সহ সকল আসামিকে গ্রেফতার করার জন্য অভিযান চলছে। পর্যায়ক্রমে সকল আসামি ও অপরাধীদের গ্রেফতার করা হবে।


প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫ | সময়: ৭:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ