বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লিয়াকত আলী বাবলু: সঠিক জ্ঞানের অঙ্গীকার প্রতিরোধ ও প্রতিকার এই স্লোগান কে সামনে রেখে মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মহাদেবপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সমিতির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমিতি প্রাঙ্গনে মিলিত হয়।
এ উপলক্ষে ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। সমিতির প্রচার সম্পাদক রবিউল আউয়াল এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিফাত আরা, দাতা সদস্য রবিউল আলম বুলেট, জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ নাজিম উদ্দিন মিয়া দুলাল, মুজাফফর রহমান, আব্দুল জব্বার, হাবিবুর রহমান হাবিব, প্রফেসর আব্দুল খালেক, ডাঃ হারুনুর রশিদ সেতু প্রমুখ।
উল্লেখ্য যে আলোচনা সভা শেষে মহাদেবপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে আজ ডায়াবেটিস রোগীদের ফ্রি পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয় বলে সংক্ষিপ্ত সূত্রে জানা গেছে।