সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ৫০০ শ্রমিকের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় অসহায়, দুস্থ ও শীতার্ত ৫০০ শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ও বহুমুখী শ্রমিক ফেডারেশন নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রবিন শীষ।


প্রকাশিত: January 9, 2025 | সময়: 7:37 am | সুমন শেখ