সর্বশেষ সংবাদ :

স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর রাজশাহী প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার: ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব, নজরুল ইসলাম জুলু সাথে বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় রাজশাহী পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের অপেশাদার আচারণের প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী প্রেসক্লাব। রবিবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর মাধ্যমে এই স্মারক লিপি প্রদান করা হয়। একই সাথে অনুলিপি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ( আইজিপি) বরাবর প্রেরণ করা হয়।
রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর যুগ্ন-মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের নেতৃত্বে স্মারপি লিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু, সাধারণ সম্পাদক শাহ্ সুফি মহিব্বুল আরেফিন, যুগ্ন-সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, কোষাধক্য ওমর ফারুক, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক আমানুল্লাহ আমান, সিনিয়র সাংবাদিক ও সদস্য সুজা উদ্দীন ছোটন ও জাহিদ হাসান, ফারুক আহম্মেদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলুর নেতৃত্বে দুপুর দেড়টার দিকে রাজশাহী প্রেসক্লাবের প্রতিনিধি দল পুলিশ সুপার ফারজানা ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা নিশ্চিতের জন্য কঠোর অব¯’ানে থেকে জনগণের বন্ধু হিসেবে কাজ করবেন বলে জানান। পাশাপাশি তিনি রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা কামনা করেন।
এসময় প্রেসক্লাবের সভাপতি বলেন, ‘মহানগরী ও জেলার আইন-শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী প্রেসক্লাব সব সময় সোচ্চার রয়েছে। একই সাথে তিনি কথিত কার্ডধারী ও হলুদ সাংবাদিকদের ব্যপারে সকর্ত থাকার বিষয়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন।


প্রকাশিত: January 6, 2025 | সময়: 6:13 am | সুমন শেখ