মোহনপুরে বিভাগীয় কমিশনারের শীতবস্ত্র বিতরণ ও পরিদর্শন

মোহনপুর প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে শীতার্ত দুস্থ অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (এনডিসি)। অনুষ্ঠানে ৫০ জন মানুষের হাতে শীতবস্ত্র লেপ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন।
শীতবস্ত্র বিতরণ শেষে উপজেলা নির্বাচন অফিস, খাদ্য গুদাম, ভূমি অফিস, বাকশিমইল মডেল প্রাথমিক বিদ্যালয়, খাড়ইল উচ্চ বিদ্যালয় ও মৌগাছি বাজার সংলগ্ন ধানের চাতাল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার।
উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার আক্তার জামিল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রেজা জাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাননান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদ আলী রেজাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারী।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ | সময়: ৭:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ