সর্বশেষ সংবাদ :

করোনায় মৃত্যু নেই, শনাক্ত ৪২১

সানশাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩৪ জনে অপরিবর্তীত রয়েছে। এ সময়ে ৪২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৩০৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৫৬০ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ২৩ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন।


প্রকাশিত: September 12, 2022 | সময়: 9:50 pm | Daily Sunshine