সর্বশেষ সংবাদ :

নগরীতে ১ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরী’র শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহমখদুম থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি পিংকি খাতুন (২৬)। সে যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে।
ঘটনা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় আরএমপি’র শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে শাহমখদুম থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহ মখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড়ে এক মহিলা গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে শাহমখদুম থানার এসআই মমতাজ উদ্দিন ও তাঁর টিমটি সন্ধ্যা ৭ টায় শাহমখদুম থানার বড়বনগ্রাম শেখপাড়া খলিল সরকারের মোড়ে অভিযান পরিচালনা করে আসামি পিংকি খাতুনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: January 2, 2025 | সময়: 7:32 am | সুমন শেখ