বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ধামইরহাট প্রতিনিধি: নওগাঁর পত্মীতলা (১৪ বিজিবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে এক লাখ টাকা অনুদান প্রদান করেছে।
সোমবার সন্ধ্যায় বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে পূর্ণবাসনের অংশ হিসাবে আহত ছাত্র নিয়ামতপুর উপজেলার সন্তোষপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক রহমানকে(২৬) ১৪ বিজিবি এর পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য, ৩ অক্টোবর আশিকের ডান চোখ আঘাত প্রাপ্ত হয়ে চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এবং বাম চোখ এখন ও স্প্রিন্টার ঢুকে থাকার কারণে অস্পষ্ট দেখে। আহত ছাত্রকে চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়।
এ সময় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন পত্মীতলা বাটলিয়নের (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল ইকবাল হোসেন পিবিজি এম – পিবিজি এম এস। পত্মীতলা বাটলিয়ন (১৪ বিজিবি) সহকারী পরিচালক শাহ আলম।