সর্বশেষ সংবাদ :

বাগমারায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ভবানীগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসা অডিটোরিয়ামে শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগমারা উপজেলা শাখার সভাপতি আবু মুসা জাওহারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
এসময় প্রধান অতিথি বলেন শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে তাদের গায়ের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে হবে। আমরা যে খাবার খাব শ্রমিকদেরও সেই খাবার খেতে দিব, একমাত্র ইসলামই পারে এদেশের ন্যায় বিচার ও ন্যায্য অধিকারে রাষ্ট্র কায়েম করতে।
তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া দুঃখি অনাহারি মানুষের ভাগ্যের বদল হবে না। তাই ইসলামী শ্রমনীতি কায়েম করতে হবে। এই নীতিতে শ্রমিক মালিক দ্বন্দ্ব নয়, শক্রতা নয়। আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধে ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শ্রমজীবী মানুষের ভূমিকা অপরিসীম।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক
মাও. শফিকুল ইসলাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলার উপদেষ্টা আব্দুল আহাদ কবিরাজ। বাগমারা উপজেলার প্রধান উপদেষ্টা কামারুজ্জামান হারুন।
বিশেষ উপদেষ্টা অধ্যাপক অহিদুল ইসলাম। প্রায় হাজার মানুষের উপস্থিতিতে দ্বি-বার্ষিক সম্মেলনে বাগমারা উপজেলা শাখার নতুন সভাপতি হিসেবে মনোনীত হন মাও. শাহীন আলম এবং আইনুল হক কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।


প্রকাশিত: December 30, 2024 | সময়: 6:38 am | সুমন শেখ

আরও খবর