ট্রাকের সঙ্গে ৩টি বাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত ১

স্টাফ রিপোর্টার, চারঘাট: রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে ৩টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৫ জন মোটরসাইকেল আরোহী।
নিহত ব্যাক্তি উপজেলার গৌরশহড়পুর এলাকার ইয়াকুব আলীর ছেলে প্রভাত আলী (৩২)। আহতরা হলেন, পিরোজপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে সজল আলী (১৭), সজলের পিতা একই এলাকার হাসেন আলীর ছেলে দুলাল হোসেন (৫২), একই এলাকার তহিদুল ইসলামের ছেলে আরজু রহমান (২৫), স্বাদীপুর এলাকার কলিম উদ্দিনের ছেলে সুমন আলী (২৪) ও মিয়াপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে তারেক রহমান (২২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সকলকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চারঘাট-বাঘা মহাসড়কের চারঘাট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ এলাকার দিক থেকে ৩টি মোটর সাইকেল যোগে নিহত ও আহত বাক্তিরা চারঘাটের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিকে আসা মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ৩টি মোটরসাইকেলের সম্মুখ মুখে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহীরা রাস্তায় পড়ে গেলে ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে বাঘার দিকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রভাত নামের একজন মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষনা করেন। আহত অন্য ৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪ | সময়: ৪:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর