বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নাচোল প্রতিনিধি: শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নাচোল সদর ইউনিয়নের হাঁকরোল সাঁওতালপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কামরুল ইসলাম নাচোল সদর ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
এলাকাবাসী জানান, সকালে হাঁকরোল সাঁওতালপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে, কীভাবে তার মৃত্যু হয়েছে এখনি বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’