চারঘাটে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণ,ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার,চারঘাট:
রাজশাহীর চারঘাটে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষণের অভিযোগে স্কুল ছাত্রীর পিতার দায়েরকৃত মামলায় গ্রেফতার করা হয়েছে ওই ছাত্রীর সহপাঠি নবম শ্রেণীর ছাত্র নাফিজ (১৬) কে।

 

মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত ছাত্র নাফিজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুঠিয়া উপজেলার জনৈক ব্যাক্তির নবম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর সঙ্গে চারঘাট উপজেলার শিবপুর এলাকার আজাম্মেল হকের একই শ্রেণীতে পড়ুয়া ছেলে সালাউদ্দিন ওরফে নাফিজ (১৬) প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে সোমবার রাতে নাফিজ তার প্রেমিকাকে কৌশলে তার নিজ বাড়ীতে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষন করে। এসময় নাফিজের বাড়ীর আশে পাশের লোকজন বুঝতে পেরে দরজা ধাক্কাধাক্কি করলে নাফিজ তার বাড়ী থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে সোপর্দ করে। পরে মেয়েটির পিতা বাদী হয়ে নাফিজকে প্রধান আসামী করে সোমবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে চারঘাট মডেল থানায় মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে পুঠিয়া উপজেলা দীঘলকান্দী গ্রামে তার নিজ বাড়ী থেকে নাফিজকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত নাফিজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম স্কুল ছাত্রীকে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সানশাইন/ মিজান/শামি

 


প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪ | সময়: ১:৫১ অপরাহ্ণ | Daily Sunshine