বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের প্যারিস রোড থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। ঈশ্বরদী থানা পুলিশ ও পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রটি (ওয়ান শুটার গান) উদ্ধার হয়।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পাবনা জেলা পুলিশের অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযান পরিচালনাকালে মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর জোয়াদ্দার পাড়াস্থ ইক্ষু খামারের ভিতর (প্যারিস রোড) পাকা রাস্তার পাশ) থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়। এ সংক্রান্তে অনুসন্ধান পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।