বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) তার সিদ্ধান্তে অনড়। বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করে যাচ্ছে সংস্থাটি। শুরু থেকেই কালো টাকা সাদা করার পক্ষে মত দেয়নি সিপিডি। এখনো সেই সিদ্ধান্তে অনড় বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
রোববার (১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মলনের আয়োজন করা হয়। সম্মেলনের প্রথমার্ধে সিপিডর কার্যক্রম নিয়ে উপস্থাপনকালে এসব কথা বলেন ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।
প্রেজেন্টশন উপস্থাপনকালে তিনি বলেন, সিপিডির অনেক গবেষণা কার্যক্রম পর্যালোচনা সরকার উন্নয়নে কাজ করেছে। পরিকল্পনা হাতে নিয়ে কাজ করেছে। সেই সঙ্গে অনেক পলিসি মেকিংয়েও সহায়তা করেছে।
সম্মেলনে সিপিডির ট্রাস্টি বোর্ডের মেম্বার রাশেদা চৌধুরী বলেন, অর্থনীতির গবেষণার পাশাপাশি রেমিট্যান্স নিয়ে গবেষণা প্রয়োজন। কিভাবে আয় ব্যয় হয় সেই হিসাবটা জরুরি।
তিনি বলেন, দেশে অনেক মানুষ রয়েছে যারা কোটি কোটি টাকা বিনিয়োগ করতে চায়। কিন্তু সঠিক পথ খোঁজে পায় না। সেই সঙ্গে আস্থাহীনতায় ভোগে। যার ফলে অনেকে বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।
এর আগে সিপিডির ৩০ বছর পূর্তি উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তা দেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।