বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আশঙ্কাজনক হারে গরু চুরি বৃদ্ধি পেয়েছে। গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে নাচোল ইউনিয়নের ঘিওন উঁচাপুকুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে আব্দুস সালামের বাড়ির পাশে গোয়াল ঘর থেকে তালা কেটে ৩টি গাভী একটি দামরা ও একটি নয় দিনের বাচ্চা সহ মোট পাঁচটি গরু চুরি হয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ২লক্ষ ৫০ হাজার টাকা।
অপরদিকে, গত শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে নাচোল পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিমুলতলা গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে সানাউল্লাহর গোয়াল ঘরের তালা কেটে একটি গাভী ও চারটি বাছুর গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা।
অপরদিকে গত ১১ই নভেম্বর রাতে নিজমপুর ইউনিয়নের পচাকান্দর গ্রামে আব্দুর রাজ্জাকের ছেলে মমিনুর রহমানের ঘরের জানালা ভেঙে সিধ কেটে একটি গাভী দুটি বকনা গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ টাকা।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান ঘটনাসমূহ অবহিত হওয়ার পর ঘটনাস্থল গুলোতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি সংক্রান্ত বিষয়ে জনগণের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।
নাচোল উপজেলার বর্তমান প্রেক্ষাপটে চাঁদাবাজ কিশোর গ্যাং মাদক ব্যবসায়ী তৎপরতা চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ জনগণ ও সুধী সমাজের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এবিষয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এলাকবাসী আবেদন জানিয়েছেন।
সানশাইন/শামি