সর্বশেষ সংবাদ :

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র‌্যালি

স্টাফ রিপোর্টার: বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যেগে গত মঙ্গলবার ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় মিছিল, সমাবেশ ও আলোচনা সভা করেছে। বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের শত শত নেতা কর্ম সতস্ফুর্তভাবে দলীয় এ কর্মসূচিতে অংশ নেয়। সানশাইন প্রতিনিধিদের পাঠানো খবর: পবা উপজেলা: এই ঐতিহাসিক দিন উপলক্ষে পবা উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় বিজয় র‌্যালি। উপজেলার খড়খড়ি বাইপাস বাজার থেকে র‌্যালিটি শুরু হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও বাইপাস বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে অংশ নেন পবা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান বলেন, “আজকের এই বিজয় র‌্যালি নতুন এক রাজনৈতিক ঐক্যের প্রতীক, যা ধরে রাখা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনগণের যে স্বপ্ন ও চেতনা নিয়ে চব্বিশের জুলাই-আগস্ট অভ্যুত্থান হয়েছিল, তা পূরণে এখনও অনেক পথ বাকি। আমাদের প্রথম কাজ হলো— বিএনপি’র ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন করা। পাশাপাশি পতিত আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আসার যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা। সেই সঙ্গে জুলাই-আগস্টে শহীদদের রক্তের বিনিময়ে জাগ্রত হওয়া জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়া।”
এসময় পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন- পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বড়গাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক শাহদাত হোসেন হাবিব, পারিলা ইউনিয়নের প্রবীণ বিএনপি নেতা খায়রুল ইসলাম, মহানগর বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন স্বপন, হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হোসেন, ছাত্রদল নেতা মোস্তাক আহমেদ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শরিফুল ইসলাম এবং উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাসদার হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নওগাঁ: জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁয় বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি। বেলা ১২টায় শহরের কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে বিজয় র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয় র‌্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক রেজাউল ইসলাম রেজুসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যেগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয় মিছিলের নেতৃত্ব প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। তাহেরপুন পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শামসুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান। এ সময় ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ইউসুফ আলী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মাহমুদুর রহমান মিলন, সরদার বকুল হোসেন, বিএনপি নেতা হুজুর আলী, সালাম পারভেজ, জহুরুল ইসলাম খোকন, আকতারুল আলম, মহিলা দলের নেত্রী প্রভাষক রিনা ইসলাম, কাউন্সিলর সাহানারা খাতুন, সাবেক যুবদলের নেতা আতিকুর রহমান জর্জ, প্রভাষক দুলাল হোসেন, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা জিল্লুর রহমান, মনিরুজ্জামান মনির ও সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
নাচোল: উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গনি আমিন চৌধুরি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তন্ময় আহম্দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আসগার হাসান রোমিও, ছাত্র নেতা অনিক ও কাফেক। বিগত ফ্যাসিস্ট সরকারে কুকর্মের কথা তুলে ধরেন সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদের উদাত্ত আহবান জানান অনুষ্ঠানের প্রধান আতথি আব্দুস সালাম তুহিন ও অনুষ্ঠানের সভাপতি আবু তাহের খোকন।
পুঠিয়া: উপজেলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বুবক্কর সিদ্দিক সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আবু হায়াত, উপজেলা বিএনপির সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের ওয়াসিম আলী, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, যুবদলের মাসুদ রানা, ছাত্রদলের হুমায়ন কবির প্রমুখ।
কেশরহাট: বিকালে কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেশরহাট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক খুশবর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী ও মসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম, কেশরহাট পৌর কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহিম স্বর্ণকার, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম এবং ইকবাল হোসেন বাদশা, পৌর যুবদলের সাবেক সভাপতি হারুন অর রশিদ দুলাল, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম-আহবায়ক তোফায়েল, ওমর ফারুক, আনোয়ার ইসলাম ও মাফিজুল ইসলাম মাফি, কেশরহাট পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক সোহরাব হোসেন এবং সদস্য সচিব সোহেল রানা, রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাফিউল ইসলাম রাসেল, কেশরহাট পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহাগ, যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন শাফা সহ কেশরহাট পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
তানোর: তানোর উপজেলা বিএনপির উদ্যোগে ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানের আয়োজনে জুলাই গণ-অভ্যূত্থানে ‘শেখ হাসিনা সরকার’ পতনের প্রথম বর্ষপূতি উপলক্ষে আনন্দ র‌্যালি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও দুই পৌরসভা থেকে উপজেলা চত্বরে নেতা কর্মীরা মিছিল নিয়ে আসেন। প্রায় তের হাজার নেতাকর্মীর উপস্থিত হয়। সাড়ে ১১ টায় দিকে উপজেলা চত্বর থেকে আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তানোর থানা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখারুজ্জামান হান্নান। পথসভায় বক্তব্য রাখেন রাজশাহী-১ তানোর গোদাগাড়ী আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী মেজর জেনারেল (অব:) শরিফ উদ্দিন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সদস্য ও তাদের পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান প্রমুখ। শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনায় করা হয়।
রাণীনগর: এদিন বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শেষে সদর বাজারের বিএনপির মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মখলেছুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক ছনি, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শফিউল আজম রানা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরে আলম মিঠু, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রওশন উল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন টনি, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি শামীম হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফাহিমা প্রমুখ।
বাঘা: এদিন মিছিলে অংশ নেন করেন, চারঘাট-বাঘা আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। তিনি মিছিল পূর্ব সমাবেশে আ’লীগের দুঃশাষণ ও নৈরাজ্যের নানা উদাহরণ তুলে ধরে বক্তব্য উপস্থাপন কালে বলেন, ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশের মাটিতে নতুন ইতিহাস রচিত হয়েছে। পলায়নের মাধ্যমে জীবন রক্ষা করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী খুনি শেখ হাসিনা ও তাদের কতিপয় মন্ত্রী। চাঁদ বলেন, এ দেশের মানুষ আ’লীগের শাসন আমলের নিপিড়ন আর নির্যাতনের কথা ভুলেননি। আমার বিশ্বাস সামনের জাতীয় নির্বাচনে মানুষ তার সঠিক জবাব দিবেন তাদের ব্যালটের মাধ্যমে। এ সময় ছিলেন উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ সহ বাঘা পৌর ও আড়ানী পৌর সভা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও তাদের সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
ভোলাহাট: র‌্যালি শেষে কলেজ মোড়ের ফায়ার সার্ভিস স্টেশন থেকে শুরু হয়ে র‌্যালিটি উপজেলা আম চত্বরে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট উপজেলা বিএনপি সভাপতি ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম (চাইনিজ)। উপজেলা বিএনপি সভাপতি ইয়াজদানী আলীম আল রাজী জর্জের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সুবহান মাস্টার, সিনিয়র সদস্য মোজাম্মেল হক চুটু, সাংগঠনিক সম্পাদক করিম সহ অন্যরা।
বদলগাছী: বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুলের নেতৃত্বে একটি বিশাল বর্ণাঢ্য বিজয় র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুল মাঠে এসে শেষ হয়। র‌্যালি শেষে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু প্রমূখ। আরো ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিলাসবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন’সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।
আত্রাই: নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহেবগঞ্জ উপজেলা পরিষদ গেটের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়ে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, আবু বক্কর সিদ্দিক এবং যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম প্রমুখ।


প্রকাশিত: August 7, 2025 | সময়: 5:03 am | সুমন শেখ

আরও খবর