সর্বশেষ সংবাদ :

কোন দল রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারন করবে -আ.লীগ নিষিদ্ধের বিষয়ে ফখরুল

সানশাইন ডেস্ক: আ.লীগকে রাজনীতি করার সুযোগ বিএনপি দিচ্ছে না জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “কে রাজনীতি করবে আর কে করবে না সেটা জনগণ নির্ধারন করবে”। তবে, “রাজনৈতিক দল হিসেবে বিএনপি কাউকে বাধা দিতে পারে না।”

 

বুধবার (২০ নভেম্বর) ফেনীর ফুলগাজীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ির আঙ্গিনায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরন ও ঢেউটিন বিতরণ কর্মসূচীতে দেয়া এক বক্তব্যে তিনি এই কথা বলেন।

 

এ সময় তিনি বলেন, “বিগত সরকার যে পরিমাণ হ*ত্যা করেছে, লুট করেছে তার দায়ে শেখ হাসিনা-সহ সকলকে দেশে এনতে হবে, এবং তাদের বিচারের আওতায় আনে শাস্তি দিতে হবে। এর সাথে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া ঐক্য যেন কোনো ভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। আশা করেন, খুব দ্রুত নির্বাচন দেবে অন্তবর্তী সরকার।”

 

বিএনপি মহাসচিব বলেন, “আ.লীগ ক্ষমতায় আসার পর মিথ্যা মামলায় খালেদা জিয়াকে জেলে পাঠায়। ছোট স্যাত-স্যাতে কক্ষে তাকে থাকতে হতো। জেলে থাকার কারণেই তিনি আজ গুরুতর অসুস্থ হয়েছেন।”

 

তিনি আরও বলেন, টানা ৬টি বছর জেলে কাটালেও মাথা নত করেননি খালেদা জিয়া। তিনি খুব অসুস্থ। অল্প সময়ের মধ্যেই চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বিদেশে যাবেন বলেও আরও জানান তিনি।


প্রকাশিত: November 20, 2024 | সময়: 2:06 pm | Daily Sunshine