সর্বশেষ সংবাদ :

তানোরে বনিক সমিতির সভাপতি জানে আলম সম্পাদক টিপু

বরেন্দত্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতি ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল হতে বিকাল পর্যন্ত তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতির কার্যালয়ে চলে ভোট গ্রহন।
এতে ব্যবসায়ী জানে আলম সভাপতি ও সাংবাদিক টিপু সুলতান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে তুহিন শাহ বিজয়ী হয়েছেন।
বনিক সমিতি সূত্রে জানা যায় সভাপতি পদে দুই সাধারণ সম্পাদক পদে তিন ও কোষাধ্যক্ষ পদে তিন জন করে প্রার্থী ভোটে অংশ নেন। এর মধ্যে সভাপতি ও কোষাধ্যক্ষ পদে হাড্ডা হাড্ডি লড়াই হলেও সাধারণ সম্পাদক পদে অন্য দুই প্রার্থীর চেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সানশাইন পত্রিকার স্টাফ রির্পোটার সাংবাদিক টিপু সুলতান। তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতি সদস্য সংখ্যা ৫৬৩ জন।
তানোর গোল্লাপাড়া বাজার বনিক সমিতি নবগত সভাপতি-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমান মিজান। এছাড়া মুন্ডুমালা বাজার বনিক সমিতি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান তুহিন সহসভাপতি শফিকুল ইসলাম সানশাইন পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান মিঠু সহ বিভিন্ন পেশা ও শ্রেণির ব্যাক্তিরা নবগতদের শুভেচ্ছা জানান।


প্রকাশিত: November 18, 2024 | সময়: 5:11 am | সুমন শেখ