, , ।
মোহাম্মদ মনির,ঢাকা :
তাসমেরী অনূর্ধ্ব ১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন সানিডেইল, রানার্স আপ হয়েছে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়। বালিকা বিভাগে ভিখারুন্নেসা নূন স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং রানারআপ হয়েছে সানিডেল ।
টুর্নামেন্টে বালক বিভাগে সানিডেল ২০-১৫ গোলে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বালিকা বিভাগে ভিকারুন্নেসা ১২-১০ গোলে সানিডেইলকে পরাজিত করে। আন্তর্জাতিক মাষ্টার দাবাড়ু রানী হামিদ ও তাসমেরী এন্ড কোম্পানি সত্ত্বাধিকারী মো: সেলিম বিন বাতেন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আসাদুজ্জামান কোহিনুর সকলকে ধন্যবাদ জনিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
সানশাইন / শামি