সর্বশেষ সংবাদ :

স্বেচ্ছাশ্রমে চকশিমলা গ্রামের রাস্তা নির্মাণ

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ৮ নং হাটকালুপাড়া ইউনিয়নের চক শিমলা উত্তর পাড়ার জনসাধারণের ও গ্রামবাসীর উদ্যোগে শনিবার সকাল ১০ টায় সেচ্ছাশ্রমে চকশিমলা উত্তর পাড়ার গফুর আলী বাড়ী থেকে সখী উদ্দীনের পুকুর পাড় পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়েছে।
রাস্তা নির্মাণের ফলে চকশিমলা উত্তর পাড়া ইমান আলী সরদারের বাড়ী থেকে চক বাজার পাকা রাস্তা পর্যন্ত চলাচলের পথ সুগম হলো। সামান্য একটু বৃষ্টি হলে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
রাস্তা নির্মাণের সহযোগিতায় ছিলেন শহিদুল ইসলাম খোকন, ইউপি সদস্য আজিজার রহমান, সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী সরদার, ইসমাইল হোসেন, সাইদুল ইসলাম, আমেদালী কবিরাজ, রফিকুল ইসলাম, এমরান হোসেন, সামসুর রহমান, তাজেল সহ উত্তর পাড়ার জনসাধারণ ও গ্রামবাসী।


প্রকাশিত: November 10, 2024 | সময়: 7:00 am | সুমন শেখ

আরও খবর