, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপ-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী স্কেটিং ক্লাবের আয়োজনে এ চ্যাম্পিয়নশীপে দেশের আটটি দল অংশগ্রহণ করে।
রূপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পিঁপড়া ইভেন্ট ম্যানেজমেন্ট রাজশাহীর চেয়ারম্যান ফরহাদ হোসেন আদনান, নর্থবেঙ্গল স্পোর্টিং ক্লাবের সভাপতি হাসনাত হোসেন ফয়সাল জন ও বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক গাউসুজ্জামান মঈন।
এ চ্যাম্পিয়নশীপে ঢাকা, রাজশাহী, নাটোর, খুলনা, কুষ্টিয়া, বগুড়া ও দিনাজপুর জেলা থেকে আটটি দল অংশ নেয়।