সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে পলিথিন ব্যবহার বন্ধে অভিযানে এক জনের অর্থদণ্ড

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বৃহস্পতিবার বৈকাল ৫ টায় জনসাধারণকে সম্পৃক্ত করে পলিথিন ব্যবহার বন্ধে সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ধারা ৬ (ক) ও ধারা ১৫ অনুযায়ী ১টি মামলায় ১ জনকে ৫০০ শত টাকা অর্থদণ্ড এবং ১ কেজি ৪০০ গ্রাম পলিথিন জব্দ করা হয়েছে। এসময়ে পরিবেশ আইনটির সংশ্লিষ্ট ধারাসমূহ অভিযুক্ত ব্যক্তি ও উপস্থিত জনসাধারণকে জানানোর মাধ্যমে সচেতন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আত্রাই থানা পুলিশের এ এসআই বেলাল হোসেন।


প্রকাশিত: November 9, 2024 | সময়: 5:20 am | সুমন শেখ