সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ দলিল লেখক সমিতি নওগাঁ জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতি নওগাঁ জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার মহাদেবপুর দলিল লেখক সমিতিতে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দলিল লেখকদের হয়রানি, কর্মে জটিলতা ও পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যা নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাদেবপুর সভাপতি এস এম কাওছার আলম। প্রধান অতিথি ছিলেন সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি এস এম আয়নাল হক। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা সভাপতি সুলতান আহমেদ ও সেক্রেটারি আলহাজ্ব ওয়াজারাত হোসেন টিপু।
সংগঠনের মহাদেবপুর সমিতির সেক্রেটারি আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগীয় সম্পাদক মোঃ সানাউল ইসলাম। বক্তব্য রাখেন নওগাঁ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আব্দুল মজিদ, বদলগাছি সমিতির সভাপতি মোকলেছার রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সাপাহার সমিতির সভাপতি খন্দকার হাবিবুর রহমান, পত্নীতলা উপজেলা সভাপতি প্রাণ মোহাম্মাদ পানু, রাণীনগর সমিতির সভাপতি হাবিবুর রহমানসহ অনেকে। সভায় দলিল লেখকদের ৭ দফা দাবি, উৎস কর নিয়ে বিড়ম্বনা, কোন কোন অফিসে সাংবাদিকদের দৌরাত্মসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: September 14, 2025 | সময়: 3:48 am | সুমন শেখ

আরও খবর