, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।
সোমবার পবা উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো সাঈদ আলী মোর্শেদ, দামকুড়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান, হরিপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. মুশফিকুর রহমান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক আফিয়া আখতারকে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুলেল শুভেচছা জানিয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সকালে তাঁর দপ্তরে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের নেতৃত্বে ফুলেল শুভেচছা জানান তারা।
এ সময় জেলা প্রশাসক আফিয়া আখতার কর্মকর্তা ও কর্মচারীদের মঙ্গল কামনা করেন ও সরকারি বিধিবিধান মেনে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সরকার অসীম কুমার, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার প্রধান সহকারী জি এম হাসান ই-সালাম বাবুল, হিসাব রক্ষক সরওয়ার জাহান,কম্পিউটার অপারেটর শফিকুল ইসলাম ও সাঁতার প্রশিক্ষক আব্দুর রউফ রিপন উপস্থিত ছিলেন।