সর্বশেষ সংবাদ :

প্রথম ১০ শিক্ষা দিবস ক্লাসে অনুপস্থিত থাকলে ছাত্রত্ব বাতিল

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সকল বিভাগে ২০২৩-২০২৪ সেশনের প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে গত ২৮ অক্টোবর থেকে।
রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী জানিয়েছেন, প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার পর কোন শিক্ষার্থী প্রথম ১০ শিক্ষা দিবস বা প্রথম দুই সপ্তাহ ক্লাসে অনুপস্থিত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গন্য হবে। কাজেই প্রথম বর্ষের সকল শিক্ষার্থীকে শুরু থেকে নিয়মিত দৈনন্দিন রুটিন অনুযায়ী ক্লাস করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


প্রকাশিত: October 31, 2024 | সময়: 5:53 am | সুমন শেখ