, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে তানোর উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট পিস ফ্যসিলিটেটর গ্রুপের (পিএফজি) আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট এসপিএলের তানোর সমন্বয়কারী মাহামুদুল আলম মাসুদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা তানোর উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান।
বিশেষ অতিথি ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্ল্া, পিএফজি সদস্য প্রভাষক ও বিএনপি নেতা জাইদুর রহমান, তানোর মহিলা ডিগ্রী কলেজের সভাপতি বিএনপি নেতা সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ নেতা ও তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিমুদ্দীন বাবু, জাতীয় পার্টির নেতা সামসুদ্দিন মন্ডল।
বক্তব্য রাখে দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আল আমিন, পিএফজি সদস্য টিপু সুলতান, শরিয়তুল্ল্া, আকতার হোসেন, তোফা, বিজয়, সালাম প্রমুখ। এ সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।