দুই সিজনের সাফল্যের পর আসছে ‘কনকা সেরা পরিবার’ সিজন ৩

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্ল্যায়েন্স ব্র্যান্ড ‘কনকা’-র সৌজন্যে আবারও শুরু হতে যাচ্ছে ফ্যামিলি রিয়েলিটি গেম শো ‘কনকা সেরা পরিবার’। দুই সিজনে দর্শকপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠানটি এবার আসছে তৃতীয় সিজন নিয়ে। নতুন এই সিজনে যথারীতি থাকছে ধাঁধা, বুদ্ধির খেলা, মজার সব গেইম, তারকাদের উপস্থিতি, রান্নার প্রতিযোগিতা সহ নতুন নতুন সংযোজন।
২২ অক্টোবর ঢাকার হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের ‘দ্য ইলিশ’ হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সিজন শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশে ‘কনকা’ পণ্যের অনুমোদিত পরিবেশক, উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল আফছার, জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মাহমুদুন নবী চৌধুরী, ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন জনাব মোঃ জুলহক হোসাইন, ডিরেক্টর সাজ্জাদ উন নেওয়াজ রাফি, ডিরেক্টর নুরুল আজিম সানি, বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব অজয় কুমার কুন্ডু, সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভি-র ডিরেক্টর জনাব মোঃ নুর উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সংবাদ সম্মেলনের শুরুতে ‘কনকা’-র প্রোডাক্ট সম্পর্কিত প্রাসঙ্গিক তথ্য সহযোগে স্বাগত বক্তব্য রাখেন ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার-রিটেইল অপারেশন জনাব মোঃ জুলহক হোসাইন। এরপর ‘কনকা’ ব্র্যান্ডের সামগ্রিক পরিকল্পনা বিষয়ে বক্তব্য প্রদান করেন জেনারেল ম্যানেজার-সেলস অ্যান্ড মার্কেটিং জনাব মাহমুদুন নবী চৌধুরী। এছাড়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ডিরেক্টর সাজ্জাদ উন নেওয়াজ রাফি এবং ডিরেক্টর নুরুল আজিম সানি তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। সম্প্রচার প্রতিষ্ঠান এনটিভি-র পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন এনটিভি-র ডিরেক্টর জনাব মোঃ নুর উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিকল্পনার প্রাথমিক বিষয়গুলো নিয়ে এরপর বক্তব্য রাখেন মিডিয়াকম লিমিটেড-এর চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুন্ডু। সবশেষে ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব নুরুল আফছার ‘কনকা সেরা পরিবার সিজন ৩’-এর নেপথ্যের ভাবনা উপস্থিত সাংবাদিক বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেন। তিনি বলেন, “কনকা-র পণ্য যেসব পরিবারে পৌঁছে গেছে তাদের সবাইকে সহ দেশের প্রতিটি পরিবারকে ভালো রাখতে কাজ করে যাচ্ছি আমরা। সেই অব্যাহত প্রচেষ্টারই অংশ ‘কনকা সেরা পরিবার সিজন ৩’। এই প্রচেষ্টা ভবিষ্যতেও চলমান রাখতে চাই।” জনাব নুরুল আফছারের বক্তব্যের পর সিজন ৩-এর লোগো উন্মোচন, আনুষ্ঠানিক উদ্বোধন এবং থিম সং পরিবেশিত হয়। সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা এরপর অনুষ্ঠানে অংশগ্রহণের নিয়মাবলি এবং প্রতিযোগিতার ফরম্যাট সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের ধারণা দেন।
‘কনকা সেরা পরিবার সিজন ৩’-এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২২ অক্টোবর ২০২৪। চলবে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত। এই সময়ের মধ্যে একই পরিবারের ১৮ থেকে ৬০ বছর বয়সী যেকোনো ২ জন সদস্য মিলে একটি দল গঠন করে যঃঃঢ়ং://িি.িহঃানফ.পড়স/ৎবমরংঃৎধঃরড়হ ওয়েবসাইট ভিজিট করে ‘কনকা সেরা পরিবার সিজন ৩’-এ রেজিস্ট্রেশন করতে পারবেন। এছাড়া দেশজুড়ে ইলেক্ট্রো মার্ট-এর শোরুমে এসেও রেজিস্ট্রেশন করা যাবে। অনুষ্ঠানটি প্রচারিত হবে বেসরকারি টেলিভেশন চ্যানেল এনটিভি-তে।


প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৪ | সময়: ৫:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর