, , ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ি নেতা ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন ইউএনও নিশাত আনজুম অনন্যা। বুধবার তার কার্যালয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা তারিক আহমেদ ও আসাদুল্লাহ আহমেদ, জামায়াত নেতা মিজানুর রহমান, শাহ আলম, তরিকুল ইসলাম বকুল, মনিরুজ্জামান ডাবলু ও ইমামুল হুদা, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ব্যবসায়ি নেতা মাসুদ রানা, সাজ্জাদ আলী ও আবদুল হালিম, সবজি আড়তদার শাকিল আহমেদ ও আব্দুর রহিম, ব্যবসায়ি মোতালেব হোসেন ও কালু মিয়া, সাংবাদিক আতিকুল ইসলাম আজম, নাহিদ ইসলাম, আলাউদ্দিন পারভেজ সহ অন্যরা।
সভায় সম্প্রতি হাটবাজারে সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পাওয়ায় তা নিয়ন্ত্রণে মনিটরিং কার্যক্রম বৃদ্ধি করতে উপস্থিত সকলের সহায়তা কামনা করা হয়।