বাগমারায় প্রতিপেক্ষর হামলায় যুবক আহত

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বিলে মাছচাষকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। আহত আশরাফুলের বাড়ি উপজেলার বীরকয়া গ্রামে। তার পিতার নাম আবদুস ছামাদ।
জানা গেছে, উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের মৎস্যচাষি জাবের আলীর সাথে স্থানীয় বিলের ধারের গ্রামবাসীদের বিলে মাছচাষ নিয়ে বিরোধ চলছিল। গত দু’দিন আগে মাছ ধরা ও চাষের বিষয়ে আশরাফুলসহ গ্রামবাসীর এক মিমাংসার কথা হয়, স্থানীয় যতিনগঞ্জ বাজারে। ওই দিন কোন শর্ত ছাড়া উভয় পক্ষের লোক বাড়ি যায়।
স্থানীয়রা জানান, মিমাংসা না হওয়ার এক দিন পরে আশরাফুল শুক্রবার সকালে ভ্যান যোগে উপজেলা সদর ভবানীগঞ্জ যাবার পথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাবের আলী, তার ছেলে জাহিদ হোসেন, সাহার আলীর ছেলে জাহাঙ্গীর সহ ১০-১২ জন জাবের আলীর ক্যাডার বাহিনী দেশীয় অস্ত্র দিয়ে বীরকয়া স্কুলের নিকটে আশরাফুলকে মারতে থাকে। তাকে উপর্যুপরি চাপাতি দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুবৃর্ত্তরা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা খারাপ দেখে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে। আশরাফুলের লোকজন মামলা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।
এ ব্যাপারে এ পর্যন্ত কোন মামলা হয়নি বলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানিয়েছেন।


প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪ | সময়: ৫:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ