, , ।
নাচোল প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা যুবদল নেতা আহত হয়েছে। বুধবার সকাল ১০টায় নাচোল রেলস্টেশন ভূমি অফিসের সামনে রাস্তায় আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে রবিউল ইসলাম গুরুতর আহত হয়ে নাচোল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, পূর্ব শুত্রুতার জেরে শ্রীরামপুর গ্রামের জিন্নাত এর ছেলে আরিফ ও রুবেলসহ ৮/১০জন আওয়ামী লীগের সন্ত্রাসী একটি দল চাকু, ছোরাসহ দেশীয় অস্ত্রসন্ত্র সজ্জিত হয়ে যুবনেতা গুঠইল গ্রামের আনসার আলীর ছেলে রবিউলের ওপর হামলা চালায়। এতে যুবনেতা রবিউলের বুকে বাম পাশে মারাত্বক জখম হয়। সন্ত্রাসী কার্যাকালাপে উত্তেজিত হয়ে স্থানীয় জনতা সন্ত্রাসীদের আটকিয়ে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। স্থানীয়রা আহত রবিউলকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে রবিউল বাদী হয়ে নাচোল থানায় একটি মামলা দায়ের করেন।
নাচোল হাসপাতালে আহত যুবনেতা রবিউল ইসলামের চিকিৎসার খোঁজ খবর নিতে যান নাচোল উপজেলা বিএনপির সদস্য সচীব ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন এর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল। খোঁজ খবর নিতে গিয়ে নেতৃবৃন্দ সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, নাচোল থানায় একটি মামলা হয়েছে এবং তাৎক্ষনিক দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।