সর্বশেষ সংবাদ :

রাজশাহী হাসপাতালে ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শোভা (১৮) নামের এক ডেঙ্গু রোগির মৃত্যু হয়েছে। তার বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা এলাকায়।
রোববার (৩০ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি হাসপাতালটির আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার (২৯ সেপ্টেম্বর) রাতে হাসপাতালের ৪৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু জ্বরসহ নানা উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি করা হয় শোভাকে। তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। এরপর ভোরে মারা যান তিনি।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন শাকিলা (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি বাগমারা উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।


প্রকাশিত: October 1, 2024 | সময়: 4:25 am | সুমন শেখ