বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী ও তার আশেপাশের উপজেলাগুলোর জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নানান আয়োজনের মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়।
পবা: পবায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পবার আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পবা সহকারি কমিশনার ভূমি জাহিদ হাসান। “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. হাবিবা খাতুন। উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা ইউডিএফ জাকিয়া সুলতানা।
উপস্থিত ছিলেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম গোলাম মাওলা, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান প্রমুখ।
নিয়ামতপুর: সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিডিও সলিড প্রকল্পের আয়োজনে ও আঁন্ধেরী হিলফে-বন, জার্মানীর সহযোগিতায় শনিবার বেলা ১১টায় বিডিও’র নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার’।
বিডিও এর কার্য নির্বাহী কমিটির সভাপতি নিয়ামতপুর সরকারী কলেজেল অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবুল ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আখতার হোসেন।
নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ছাদেকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নিয়ামতপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুল জাব্বার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য আলমগীর হোসেন মন্ডল সহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কন্যা শিশু ও মা।
পোরশা: ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফ আদনান। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্রকর্তা একেএম ওলিউল ইসলাম, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সভাকক্ষে উপজেলা মহিলা বিষয়ক দপ্তর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, নিশ্চয় মহিলা সমিতির সভানেত্রী শাহীদা বেগম।
উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর প্রেসক্লাবের সভাপতি, নূর মোহাম্মদ, রহনপুর রিপোটার্স ক্লাবের সভাপতি, আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম প্রমূখ।