বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ভারতে ইলিশ উপহার যাচ্ছে না, রফতানির পর বাংলাদেশ সরকার এই টাকা পাবে— এমনটাই বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রাণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ সোমবার (২৩ সেপ্টম্বর) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে এ সকল কথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ইলিশ এখনও যায়নি, শুধু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যেই দেশে দাম বেড়ে গেছে। কাজেই রফতানি হলে দাম বাড়বে, এমন ধারণা ঠিক নয়।
তিনি আরও বলেন, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে ওপার থেকে অনেকে সমর্থন দিয়েছে। এছাড়াও প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করতে হবে। আমরা চাই না, সেই ধারাটা বন্ধ হয়ে যাক।