সর্বশেষ সংবাদ :

ঝিনাইদহে দুইটি ওয়ান শ্যুটার গান/ দুই রাউন্ড গুলি-সহ আটক -২

সানশাইন ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় ওয়ান শ্যুটারগান ও গুলি-সহ ২ জনকে গেফতার করেছে র‌্যাব-৬।

 

গত রবিবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

 

গেফতারকৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।

 

 

র‌্যাব-৬-এর মেজর নাঈম আহমেদ বলেন, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামে অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সে সময় অস্ত্র ব্যবসায়ী যশোরের ইমলাত হোসেন ও শৈলকুপার হানিফ মন্ডল নামের দুজনকে আটক করা হয়।

 

 

এরপর তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি। এছাড়াও, জব্দ করা হয়েছে একটি মোটর সাইকেল। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের শৈলকুপা থানায় সোপর্দ করেন র‌্যাব।


প্রকাশিত: September 23, 2024 | সময়: 1:18 pm | Daily Sunshine